দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া আইফোনসহ ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫০ হাজার টাকা মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সাইবার প্রতারণা প্রতিরোধ এবং জনগণকে প্রযুক্তিনির্ভর সেবা দিতে জেলা পুলিশের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। অপরাধ দমনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।’
এমএম/